বিপিএলে ফিক্সিং ঠেকাতে সিআইডির সঙ্গে বিসিবির ইন্টেগ্রিটি ইউনিটের প্রধানের বৈঠক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদ্য গঠিত ইন্টেগ্রিটি ইউনিটের স্বাধীন চেয়ারম্যান অ্যালেক্স মার্শাল রোববার (২১ ডিসেম্বর) আসন্ন বিপিএল নিয়ে করণীয় নির্ধারণে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান সিবগত উল্লাহর সঙ্গে বৈঠকে বসেছিলেন। দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএল শুরু হওয়ার কথা ২৬ ডিসেম্বর।