বড় লক্ষ্য পেয়ে ইংল্যান্ড বাজবল অ্যাপ্রোচ থেকে সরে এসে খেলছিল। ৩১ রানের মধ্যেই বেন ডাকেট ও অলি পোপের উইকেট হারানোর পর ক্রিজে থিতু হওয়ার চেষ্টা করেন জ্যাক ক্রলি ও জো রুট। ক্রলির সঙ্গে ৭৮ রানের জুটির পর রুট আউট হন কামিন্সের ওভারে। ইংল্যান্ডের প্রথম তিনটি উইকেটই তিনি নেন, পরের তিনটি নাথান লায়ন।
জ্যাক ক্রলি ও হ্যারি ব্রুক আবার খুঁটি গেড়েছিলেন। ৩০ রান করার পর লায়নকে রিভার্স সু্ইপ করতে গিয়ে বেল হারান ব্রুক। স্টোকস টিকেছিলেন মাত্র ১৮ বল। তার পরপর ক্রলিও সাজঘরে ফেরেন। ১৫১ বলে ৮ চারে ৮৫ রান করেন তিনি।
0 Comments
No Comment YetLeave A Reply