বেনজীর কীভাবে দেশ ছাড়লেন, প্রশ্ন ফখরুলের
সাবেক আইজিপি বেনজীর আহমেদ কীভাবে দেশ ছাড়লেন, সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ প্রশ্ন তোলেন। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সম্মিলিত পেশাজীবী পরিষদ এই সভার আয়োজন করে।