আতঙ্ক ছড়ালেও ঘূর্ণিঝড় রিমালে বড় ক্ষয়ক্ষতি হয়নি সাতক্ষীরা উপকূলে
মানুষের মধ্যে আতঙ্ক ছড়ালেও ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সাতক্ষীরার শ্যামনগরসহ উপকূলীয় এলাকায় বড় ক্ষয়ক্ষতি হয়নি। ধীরে ধীরে কেটে যাচ্ছে ঘূর্ণিঝড়ের প্রভাব। নদীতে ভাটার সময় ঘূর্ণিঝড়টি আঘাত হানায় আশঙ্কা অনুযায়ী ক্ষতি হয়নি এলাকাটির।