আরেকটি দুর্নীতি মামলায় ইমরান খান ও তার স্ত্রী’র ১৭ বছরের কারাদণ্ড
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে অন্য একটি মামলায় ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। শনিবার (২০ ডিসেম্বর) বিলাসবহুল রাষ্ট্রীয় উপহার কম দামে কেনার দুর্নীতির মামলায় এই রায় দেয়া হয়। আদালত এবং খানের আইনজীবীরা এ তথ্য জানিয়েছেন।