ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর যা বললেন জেলেনস্কি
ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠক শেষ হয়েছে। বৈঠকের পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মূল দুই জটের মধ্যে একটি কেটেছে বলে দাবি করেছেন জেলেনস্কি। তবে ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেনে যুদ্ধ অবসানে সমঝোতার ‘চূড়ান্ত’ পর্যায়ে পৌঁছে গেছেন তারা। এখন শেষ ধাপের আলোচনা চলছে। শিগগিরই যুদ্ধ থামবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।