অবশেষে মহাকাশে এইচ-৩ রকেট উৎক্ষেপণে সফল জাপান
অবশেষে মহাকাশে রকেট উৎক্ষেপণে সফলতা পেয়েছে প্রশান্ত মহাসাগরীয় দেশ জাপান। স্থানীয় সময় শনিবার (১৭ ফেব্রুয়ারি) মহাকাশে এইচ-৩ নামের একটি মহাকাশযান সফলভাবে উৎক্ষেপণের দাবি করেছে জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি। এর আগে গত বছর মহাকাশে রকেট উৎক্ষেপণে ব্যর্থ হয়েছিল দেশটি।