এবারই কি শেষবারের মতো আইপিএল খেলবেন কার্তিক
২০০৮ সালে আইপিএলের প্রথম মৌসুম থেকেই খেলছেন দিনেশ কার্তিক। দেখতে দেখতে কাছাকাছি চলে এল ১৭ তম আইপিএল। ২২ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। ভারতের এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এবারই কার্তিককে দেখা যেতে পারে শেষবারের মতো।