আবরারের শাহাদাতবার্ষিকীতে ঢাবি ছাত্রদলের মৌন মিছিল
ছাত্রলীগের নির্যাতনে প্রাণ হারানো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ প্রকৌশল বিভাগের শিক্ষার্থী আবরার ফাহাদের পঞ্চম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ‘নিরাপদ ও মুক্তবুদ্ধি চর্চার’ গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবিতে মৌন মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।