দিল্লিতে সর্বোচ্চ ৫২ দশমিক ৯ ডিগ্রি তাপমাত্রার রেকর্ডটি ভুল ছিল
প্রতিবেশী দেশ ভারতের রাজধানী দিল্লিতে গত ২৯ মে ৫২ দশমিক ৯ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা বলা হয়েছিল। তবে এই পরিমাপ সঠিক ছিল না বলে জানিয়েছেন দেশটির আর্থ সায়েন্স মন্ত্রী কিরেন রিজিজু।