পুলিশি বাধা উপেক্ষা করে জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
পুলিশের বাধা উপেক্ষা করে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল ৪টার সময় এ ঘটনা ঘটে।