শেরপুরে নির্বাচনি সহিংসতায় আহত সাংবাদিকের অবস্থার অবনতি
নির্বাচনি সহিংসতায় শেরপুর প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক ও মানবাধিকার কর্মী নূরে আলম চঞ্চলের শারীরিক অবস্থার অবনতি হয়েছে।
চঞ্চল শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদিকে চঞ্চলের উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি করেছে বিভিন্ন সংগঠন।