দাবদাহের মধ্যে সড়ক উন্নয়নে ২ হাজার গাছ কাটছে বন বিভাগ
প্রচণ্ড দাবদাহে অতিষ্ঠ জনজীবন। প্রাণ ওষ্ঠাগত প্রাণিকুলেরও। নষ্ট হচ্ছে মাঠের ফসল। এই পরিস্থিতিতে গাছের গুরুত্ব নিয়ে আলোচনা হচ্ছে সর্বত্র। অথচ উল্টো পথে হাঁটছে রংপুরের বন বিভাগ। গাছ কাটার উৎসবে মেতেছে তারা। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও পরিবেশবাদীরা।