হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের তারিখ পেছাল
জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে (জেআইসি) গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাসহ ১৩ জনের বিরুদ্ধে বিচার শুরু আদেশের তারিখ ১৮ ডিসেম্বর নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া টিএফআই সেলে গুমের মামলার আদেশের জন্য আগামী ২১ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।