গোপালগঞ্জে বাস দুর্ঘটনায় ভ্যানচালকের মৃত্যু
গোপালগঞ্জের কাশিয়ানীতে একটি বাসের ধাক্কায় ছকু শেখ (৬৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন এবং নিলুফা বেগম (৩৩) নামে এক নারী যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরা তানভীর শাহ মহিলা মাদ্রাসার সামনে এই দুর্ঘটনা ঘটে।